August 28, 2026, 1:30 pm

১৬প্রতিষ্ঠানের বোর্ড সভার তারিখ ঘোষণা

১৬প্রতিষ্ঠানের বোর্ড সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬ প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রূপালী ব্যাংক লিমিটেডের বোর্ড সভা ২৯ অক্টোবর, দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানা গেছে।

লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের বোর্ড সভা ২৮ অক্টোবর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

ইউনাইটেড পাওয়ার লিমিটেডের বোর্ড সভা ২৮ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

সায়হাম টেক্সটাইল লিমিটেডের বোর্ড সভা ২৮ অক্টোবর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

সায়হাম কটন মিলস লিমিটেডের বোর্ড সভা ২৮ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

সাইফ পাওয়ারটেকের বোর্ড সভা ১০ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা ২৯ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানা গেছে।

জিএসপি ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভা ৩০ অক্টোবর, সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানা গেছে।।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা ৩১ অক্টোবর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানা গেছে।

মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা ২৮ অক্টোবর, বিকেল সাড়ে ৩টা ও ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের দ্বিতীয় এবং ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ২৯ অক্টোবর, দুপুর ২টা ৫০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ২৯ অক্টোবর, দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ২৯ অক্টোবর, দুপুর ২টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ২৯ অক্টোবর, দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ২৯ অক্টোবর, বিকেল ৩টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজম্যান্ট ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ২৯ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com