October 13, 2026, 9:08 pm
গত ১৫ দিনে দেশের ভোক্তা ও ক্ষুদ্র খামারিদের কাছ থেকে ৫২০ কোটি টাকা লুটে নিয়েছে পোল্ট্রি খাাতের সিন্ডিকেট। ডিম, এক দিনের বাচ্চা এর্ব ব্রয়লার ও লেয়ার মুরগির দাম সিন্ডিকেট করে বাড়িয়ে এই অর্থ লুটে নিয়েছে তারা। আর এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত রয়েছে পোল্ট্রি খাতের ১০-১২ টি দেশী বিদেশী কোম্পানি। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দেশের ক্ষুদ্র খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশনের নেতারা।
সংগঠনিটর নেতারা বলেন, কোম্পানিগুলো গত ১৫ দিনে ডিমের দাম বাড়িয়ে লুটে নিয়েছে ১১২ কোটি টাকা। বাচ্চার দাম বাড়িয়ে লুটে নিয়েছে ২৩৪ কোটি টাকা এবং ব্রয়লার মুরগির দাম বাড়িয়ে লুটে নিয়েছে ১৭২ কোটি টাকা। এভাবে সব মিলে প্রায় ৫২০ কোটি টাকা লুটে নিয়েছে তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি মো. সুমন হাওলাদার। এ সময় াারো উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মো. ইলিয়াস খন্দকার, সহসভাপতি বাপ্পি কুমার দে।
সংগঠনটির সভাপতি তার বক্তব্যে আরো বলেন, এই ১০১২টি কোম্পানি দেশের পোল্ট্রি খাতকে ধংসের দিকে নিয়ে যাচ্ছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বড় সিন্ডিকেটকারী প্রতিষ্ঠান কাাজি ফার্ম। এ ছাড়া উল্লেখযোগ্য কযেকটির মধ্রে রয়েছে প্যারাগন, সিপি, নিউ হোপ, নারিশ, সুকামা, ৭১ এবং আফিল।