October 14, 2026, 2:51 am

আইএমএফের সাহায্য নিয়েই কাজ করছি: অর্থমন্ত্রী

আইএমএফের সাহায্য নিয়েই কাজ করছি: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাহায্য নিয়েই কাজ করছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (২১ জুলাই) এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, প্রয়োজন হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়া হবে। তারা যা বলে আমরা তা করি। আর্থিক সহায়তা যখন লাগবে তখন আমরা নেবো। তখন সবাই জানতে পারবে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে আগামী তিন বছরে আইএমএফের কাছ থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ ঋণ দিতে আগ্রহ দেখিয়েছে সংস্থাটিও।

ইউক্রেন যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার বিভিন্ন ক্ষেত্রে কৃচ্ছ্রসাধনের নীতি নিয়েছে। কৃচ্ছ্রসাধনের ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীসহ সবাই আমরা কৃচ্ছ্রসাধনের ব্যাপারে কথা বলছি। যেসব প্রকল্প এই মুহূর্তে করা প্রয়োজন শুধু সেগুলো বাস্তবায়ন করা হবে। বাকিগুলো আপাতত স্থগিত থাকবে। প্রকল্পের ক্ষেত্রে আমরা এ, বি, সি ভাগ করে দিয়েছি। যেগুলো অত্যন্ত জরুরি সেগুলো আগে বাস্তবায়ন করা হবে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com