November 3, 2026, 9:45 am

৫ ব্যাংকের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

৫ ব্যাংকের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংক তাদের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সেগুলো হলো, এবি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক (ইবিএল), মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড।

এরমধ্যে এবি ব্যাংক আগামী ২৪ জুলাই বেলা ৩ টায়, ২৫ জুলাই বিকেলা ৫টায় ইউনিয়ন ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ২৬ জুলাই বেলা ৩টায়, ইস্টার্ন ব্যাংক ২৭ জুলাই বেলা ৩টায়, এমটিবি ২৮ জুলাই বিকেল ৪টায় পর্ষদ সভা করবে।

পর্ষদ সভায় ব্যাংকগুলো ২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com