October 14, 2026, 3:30 am
চলতি অর্থবছরের (২০২২-২৩) রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন ডলার নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
বুধবার (২০ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২১-২১ অর্থবছরে আমরা ৬০ বিলিয়ন ডলার রপ্তানি আয় করেছি। সবদিক বিবেচনা করে এবার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ১১ শতাংশ বাড়িয়ে ৬৭ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।