August 28, 2026, 12:32 pm

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের লভ্যাংশ ঘোষণা

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নগদ ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগের বছর (২০১৯) কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৬ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) কোম্পানির ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কোম্পানির তথ্যমতে, সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৫ টকা ৮০ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৩ টাকা ৫৫ পয়সা।

৩০ জুন, ২০২০ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৯৩ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৩৮ টাকা ৭৪ পয়সা। প্রতিষ্ঠানটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) ৬ টাকা ৮৭ পয়সা। গতবছর ছিল ৭ টাকা ৩০ পয়সা।

আগামী ৯ ডিসেম্বর সকাল ১১টায় ভার্চ্যুয়াল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com