August 19, 2026, 7:30 am

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল টাইগাররা

শেষ ম্যাচেও দুর্দান্ত এক জয় তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। শনিবার (১৬ জুলাই) রাতে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা।
যার ফলে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। নিজেদের ইতিহাসে তৃতীয়বার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। প্রথমটি ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে হোয়াইটওয়াশ (৩-০) করে আসে বাংলাদেশ। এরপর ২০২১ সালে ঘরের মাটিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিল তামিমরা।
এদিকে দিনের শুরুতে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা। ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ক্যারিবীয়দের সংগ্রহ ১৭৮ রান। এতে দলের হয়ে সবোর্চ্চ ৭৩ রান করেন নিকোলাস পুরান। বাকিদের মধ্যে ৬৬ বলে ৩৩ রান করে ফেরেন কার্টি। তিনি নাসুমকে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে তামিমের হাতে ধরা পড়েন । এছাড়া তেমন কেউ আলো ছড়াতে পারি। পরে শেষ উইকেটে শেফার্ড ও জোসেফের ২৫ রানের পার্টনারশিপে দলীয় সংগ্রহ বাড়িয়ে নেয় স্বাগতিকরা।
তবে বোলিং উজ্জ্বল ছিল বাংলাদেশ।২৮ মাস পর ওয়ানডে দলে ফেরা তাইজুল ইসলাম যেন রীতিমতো উড়ছেন। প্রথম বলেই উইকেট দিয়ে শুরু করেছিলেন। ১০ম ওভারে এসে পাঁচ উইকেটের মাইলফলক ছুঁলেন তিনি। এর মধ্যে নাসুম আহমেদ ২টি, মোস্তাফিজুর রহমান ২টি এবং মোসাদ্দেক হোসেন ১টি উইকেট নিয়েছে।
১৭৮ রান লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ১০০ রানের আগেই ৪ উইকেট হারায় লাল-সবুজ বাহিনী। তামিম ইকবাল ৫২ বলে ৩৪, নাজমুল হোসেন শান্ত ১৩ বলে ১, আফিফ শূন্য রানে ফেরেন।
তবে ব্যতিক্রমী ছিল লিটল কুমার দাশ। দলকে টেনে নেওয়ার চেষ্টা করেছে। তার ব্যাট থেকে আসে ৬৫ বলে ৫০ রান। সেই সাথে ক্যারিয়ারের পঞ্চম অর্ধশত পূর্ণ করলেন এই উইকেকিপার-ব্যাটার। মাহমুদউল্লাহ করেন ৬১ বলে ২৬ রান। তার সঙ্গী মোসাদ্দেক হোসেন ২৫ বলে ১৪ রান করেন। বাকি সময়ে দলের হাল ধরেন নুরুল হাসান সোহান ও মেহেদী মিরাজ। দুইজনের ৫৭ বলে ৩২ রানের পার্টনারশিপে ৯ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। নরুল করেন ৩৮ বলে ৩২ এবং মিরাজ করেন ৩৫ বলে ১৬ রান করেন।
ক্যারিবিয়ানদের মধ্যে ৪ উইকেট নেন গুদাকেশ মতি। বাকি একটি করে উইকেট নেন আলজারি জোসেফ ও নিকোলাস পুরান। এই জয়ে ম্যাচ সেরা পুরষ্কার উঠেছে তাইজুল ইসলাম হাতে এবং সিরিজ সেরা হয়েছেন সবোর্চ্চ ১১৭ রান করা তামিম ইকবাল।
এই সিরিজ দিয়ে ৮০তম ওয়ানডে সিরিজ খেলল বাংলাদেশ। এর মধ্যে  লাল-সবুজ জার্সিধারীরা জিতেছে ৩১টি। তার মধ্যে আবার ১৫টিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে। এবার উইন্ডিজকে হোয়াইটওয়াশ করে এর সংখ্যা দাঁড়ালো ১৬টিতে।
হোয়াটওয়াশের পরিসংখ্যান ছাড়া গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সাফল্যের দিক থেকেও ক্যারিবীয়দের ছুঁয়ে ফেললো টাইগারা এখন পর্যন্ত ৪৩ ম্যাচে বাংলাদেশের জয় ২০টিতে, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ২১টি। পরিত্যক্ত হয়েছে দুটি ম্যাচ। আজ জিততে দুই দলেরই সংখ্যা হলো সমান ২১টি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com