October 14, 2026, 4:04 am

অসাধু ব্যবসায়ীদের রুখতে দু-একদিনের মধ্যে টাস্কফোর্স

অসাধু ব্যবসায়ীদের রুখতে দু-একদিনের মধ্যে টাস্কফোর্স

দ্রব্যমূল্য বাড়িয়ে অসাধু ব্যবসায়ীরা যাতে সুযোগ নিতে না পারে সেজন্য দু-একদিনের মধ্যে একটি টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (১৩ মার্চ) সচিবালয়ে দ্রব্যমূল্য পরিস্থিতি ও বাজার পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিকেল ৪টার দিকে সরকারের চারজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় সন্ধ্যা ৬টায়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।

এছাড়া মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, পুলিশ পরিদর্শক বেনজীর আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা জানতে চাই, এই (দ্রব্যমূল্যের উর্ধ্বগতি) সুযোগ নিয়ে কোন অসাধুতা যেন প্রশ্রয় না পায়। এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়োজিত করে। আমরা দু-একদিনের মধ্যে টাস্কফোর্স গঠন করব। যাতে কেউ সুযোগটা না নিতে পারে।’

তিনি বলেন, ‘সরকারি কিন্তু অত্যন্ত পিজিটিভলি কনসিডার করছে যে, মূল্য কোনটা হওয়া উচিত। এর উপরে যারা চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব, এটা বলতে পারি।’

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com