October 16, 2026, 5:02 am

খলনায়ককে নায়ক বানানোর অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

খলনায়ককে নায়ক বানানোর অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জিয়াউর রহমানের মতো খলনায়ককে নায়ক বানানোর অপচেষ্টা করছে আর বেগম জিয়াকে মুক্তিযোদ্ধা বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৌতুক অভিনেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

শনিবার (১২ মার্চ) দিবাগত রাতে কক্সবাজারের রামুতে আয়োজিত সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধু না হলে স্বাধীনতা পেতাম না, ভাষার অধিকার তথা মাকে মা বলার অধিকার পেতাম না। বঙ্গবন্ধু প্রথম বাঙালি জাতিরাষ্ট্রের জন্ম দিয়েছেন। ড. হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ আজ দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। গ্রাম আর শহরের পার্থক্য নেই আজ। ৪০ হাজার কোটি টাকা খরচ করে বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে শেখ হাসিনার সরকার।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, চকরিয়া-পেকুয়া আসনের এমপি জাফর আলম ও কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হাসান প্রমুখ। সভায় জেলা ও স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন ও সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com