October 16, 2026, 4:03 am

প্রধানমন্ত্রী নিজেই বাজার মনিটর করছেন: কাদের

প্রধানমন্ত্রী নিজেই বাজার মনিটর করছেন: কাদের

আসন্ন পবিত্র রমজান মাসে কোনো অসাধু চক্রের কারসাজি সফল হতে দেওয়া হবে না উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণকে জিম্মি করে অতিলাভ ও লোভে ব্যবসায়ীদের ব্যবসা করতে দেওয়া হবে না। বাজার ব্যবস্থায় মনিটরিং জোরদার করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী নিজেই বাজার পরিস্থিতি মনিটর করছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ব্যবসায়ীদের অবৈধভাবে পণ্য মজুতদারিতা, সংরক্ষণ এবং যেকোনো সিন্ডিকেট গঠন থেকেও বিরত থাকতে হবে। শেখ হাসিনা সরকার জনগণের অসুবিধা সৃষ্টি করে এমন বিষয়ে কখনো নীরব থাকেনি, থাকবেও না। জনগণের জীবনমানের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজারে যেকোনো ধরনের জনস্বার্থ বিরোধী সিন্ডিকেটের অস্তিত্ব শেখ হাসিনা মেনে নেয়নি, নেবেও না এবং প্রশ্রয়ও দেবে না।

ওবায়দুল কাদের বলেন, যে সকল ব্যবসায়ী রমজান মাসকে টার্গেট করে জনস্বার্থ বিরোধী এবং বাজার অস্থিতিশীল করার কাজ করেন তাদের সতর্ক হওয়ার পাশাপাশি সংযত হওয়ার জন্য আহ্বান জানান। পবিত্র রমজান মাসকে সামনে রেখে ওবায়দুল কাদের দেশবাসীকে আস্বস্ত করে বলেন, রমজানে কোনো পণ্যের সরবরাহে ঘাটতি নেই এবং ঘাটতি হবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনে করেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে এক দেশের ঘটনাপ্রবাহ অন্য দেশে প্রভাব ফেলে, রাশিয়া, ইউক্রেন সঙ্কটে আন্তর্জাতিক বাজারে কয়েকটি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে বিশ্বব্যাপী। তারই অংশ হিসেবে বাংলাদেশের বাজারেও কয়েকটি পণ্যের মূল্যবৃদ্ধি ঘটেছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com