October 14, 2026, 4:03 am

ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর ভ্যাট প্রত্যাহার

ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর ভ্যাট প্রত্যাহার

ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। ভোজ্যতেলের বাজার সামলাতে ভ্যাট তুলে নেওয়ার ইঙ্গিত দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যবসায়ীদের দাবির মুখে বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্য তেলের উপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে চিঠি দিয়েছিল এনবিআরকে।

ওই চিঠির পরিপ্রেক্ষিতেই বুধবার (৯ মার্চ) নিত্যপণ্যটির উপর থেকে ভ্যাট প্রত্যাহার নিয়ে ‘কাজ চলছে’ জানিয়ে এনবিআর সদস্য (ভ্যাট নীতি) জাকিয়া সুলতানা বলেন, ‌‘সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় আমাদের কাছে ভোজ্য তেলের চলমান পরিস্থিতিতে ভ্যাট প্রত্যাহারের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। আমরা এখন বিষয়টি নিয়ে কাজ করছি।’

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com