October 17, 2026, 5:45 am
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কী করা যায় সে বিষয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট।
এক মাসের মধ্যে কমিটিকে সুপারিশ আকারে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে ফেসবুক নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, এ বিষয়ে রিট দায়ের করেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান। তার পক্ষে আইনজীবী ছিলেন মুস্তাফিজুর রহমান।