April 29, 2026, 7:10 am

আইপিডিসি ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

আইপিডিসি ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড তৃতীয় প্রান্তিকের(জুলাই-সেপ্টেম্বর)আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ বুধবার(২১অক্টোবর)কোম্পানির পর্ষদ সভায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর‌্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহন করেছে।

আর্থিক খাতের এই কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মুনাফা হয়েছে ১৮কোটি ৬১ লাখ ৪০ হাজার ৩১২টাকা। একই সময়ে হয়েছিলো ১২কোটি ৯৮ লাখ ২৯ হাজার ২১৪টাকা।

চলতি বছরের ৯ মাসে করপরবর্তী মুনাফা হয়েছে ৫০ কোটি ২৫ লাখ ৩১ হাজার ৮৩৫টাকা। এর আগের বছরের ৯ মাসে ছিলো ৪৪কোটি ৩০ লাখ ৪০ হাজার ৭৯২টাকা।

বিদায়ী প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০পয়সা। আগের বছরে একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৯ পয়সা।

চলতি বছরের ৯ মাসে ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৩৫ পয়সা।এর আগের বছরের ৯ মাসে ইপিএস ছিলো ১ টাকা ৪২ পয়সা।

তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ৩১ পয়সা।শেয়ার প্রতি কার্যকারী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে (এনওসিএফপিএস)১৬টাকা ১৮ পয়সা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com