November 26, 2026, 10:00 pm

ইসলামী ব্যাংকের ঢাকা নর্থ-সাউথ জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন

ইসলামী ব্যাংকের ঢাকা নর্থ-সাউথ জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ মার্চ) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান ও বিশেষ অতিথি হিসেবে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম। এছাড়াও ব্যাংকের ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জামাল উদ্দিন মজুমদার ও মো. মাহবুব আলম, ঢাকা নর্থ জোন প্রধান মুহাম্মদ সাঈদ উল্যাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা ও ঢাকা সাউথ জোন প্রধান মীর রহমত উল্লাহ বক্তব্য দেন।

সম্মেলনে উভয় জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com