November 21, 2026, 10:32 pm

ব্যায়ামে ব্যস্ত অন্তঃসত্ত্বা কাজল (ভিডিও)

ব্যায়ামে ব্যস্ত অন্তঃসত্ত্বা কাজল (ভিডিও)

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। ২০২০ সালের শেষের দিকে দীর্ঘ দিনের প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। আগামী মে মাসে সংসার আলো করে আসবে তাদের প্রথম সন্তান। গত ২০ ফেব্রুয়ারি ছিল কাজলের বেবি শাওয়ার। বিশেষ এ দিনের বেশ কিছু স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

এদিকে নিজেকে সুস্থ রাখতে কাজল নিজেকে ফিট রাখতে নিয়মিত ব্যায়াম করছেন। তার মতে জটিলতা ছাড়া প্রত্যেক গর্ভবতী নারীর ব্যায়াম করা উচিত। ব্যায়ামের একটি ভিডিও কাজল তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, একজন নারী প্রশিক্ষক কাজলকে ব্যায়ামের নানা দিক নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি শারীরিকভাবে তাকে সহযোগিতা করছেন। এতে কাজলের বেবি বাম্পও স্পষ্ট দেখা যাচ্ছে। কাজলের এই ভিডিওতে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ১০ লাখ। অসংখ্য ভক্ত মন্তব্য করে ভালোবাসা প্রকাশ করেছেন। ভিডিওটি এখন অন্তর্জালে ভাইরাল।

কাজল তার ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আমি সবসময়ই সক্রিয় একজন মানুষ, সারা জীবন কাজ করেছি। প্রেগন্যানসি একটি ভিন্ন ঘরানার খেলা। জটিলতা ছাড়া সব অন্তঃসত্ত্বা নারীর স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য ব্যায়াম করা উচিত। অন্তঃসত্ত্বা হওয়ার আগে ও পরে শরীর পরিবর্তনের ক্ষেত্রে এটি আমাকে সাহায্য করেছে। এই পরিবর্তনের অনুভূতি আমাকে আরো শক্তিশালী করেছে, গর্ভাবস্থায় ভালো একটি ফিটনেস বজায় রাখা উচিত।’

২০২০ সালের ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন কাজল আগরওয়াল। করোনা মহামারির কারণে ছোট পরিসরে তাদের বিয়ের আয়োজন করা হয়েছিল। এই অভিনেত্রীর মুম্বাইয়ের বাড়ির পাশে একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শুধু পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা এতে উপস্থিত ছিলেন। বিয়ের পর মালদ্বীপে মধুন্দ্রিমায় যান কাজল।

কাজল তামিল ও হিন্দি ভাষার মোট ৪টি সিনেমার শুটিং শেষ করেছেন। সব কটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তেলেগু ভাষার ‘আচার্য’ ও তামিল ভাষার ‘ইন্ডিয়ান টু’ সিনেমায়ও দেখা যাবে কাজলকে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com