August 19, 2026, 11:35 am

১৫ বছরের কম বয়সী কোনো শিশুকে শ্রমে নিয়োজিত করা যাবে না

১৫ বছরের কম বয়সী কোনো শিশুকে শ্রমে নিয়োজিত করা যাবে না

আইএলও কনভেনশন-১৩৮ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে সাধারণভাবে ১৫ বছরের কম বয়সী কোনো শিশুকে শ্রমে নিয়োজিত করা যাবে না। তবে কোনো দেশের আর্থ সামাজিক অবস্থা বিশেষ বিবেচনার পরিপ্রেক্ষিতে ১৪ বছর পর্যন্ত কমানো যাবে, এর উপর না।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এর আগে আইএলও এর ৭টা কনভেনশন আমরা স্বাক্ষর করেছি। ৭টা মৌলিক কনভেনশন। এছাড়া আরও সাব সিডিয়ারি ৩৫টা কনভেনশনও স্বাক্ষর করেছে বাংলাদেশ। এখানে ১৩৮ নম্বর যেই কনভেনশনটা এটা একটা বিশেষ গুরুত্ব বহন করে। এটা ১৮৯টা দেশের মধ্যে ১৭৩টা দেশ স্বাক্ষর করেছে।

তিনি বলেন, এখানে তিনটা বিষয় আছে। যেহেতু বেসিক এডুকেশন করতে ১৫ বছর লাগে সুতরাং ১৫ বছরের কম কোনো বাচ্চাকে কাজে লাগানো যাবে না। তবে কোনো দেশের যদি আর্থ সামাজিক অবস্থা বিশেষ বিবেচনার পরিপ্রেক্ষিতে তারা কমাতে চায়, তাহলে ১৪ বছর পর্যন্ত কমানো যাবে, এর উপর না।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৪ হোক বা ১৫ হোক, এই শিশুদের কোনো অবস্থাতেই কোন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না। যেসব কাজে তাদের অ্যাকসিডেন্ট হওয়ার বা জীবন নাশের সম্ভাবনা আছে, সেই সব কাজে কোনোভাবেই এই সব শিশুদেরকে ব্যবহার করা যাবে না।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com