October 14, 2026, 7:28 am

ইউক্রেন সংকট: বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে ভর্তুকি দেবে সরকার

ইউক্রেন সংকট: বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে ভর্তুকি দেবে সরকার

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে বিশ্ববাজারে তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও সরকার ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখবে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে মাসব্যাপী এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

এসময় ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের এক কোটি নিম্নআয়ের মানুষের মাঝে টিসিবির মাধ্যমে তেলসহ নানা ধরনের পণ্য বিক্রি করা হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্যর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জসিম উদ্দিন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com