May 1, 2026, 3:41 pm

রফতানিতে নগদ সহায়তায় আবেদনের সময় ৪৫ দিন

রফতানিতে নগদ সহায়তায় আবেদনের সময় ৪৫ দিন

বিভিন্ন দেশে পণ্য রফতানির বিপরীতে ভর্তুকি ও নগদ সহায়তা পেতে ৪৫ দিনের মধ্যে আবেদন করার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। করোনার কারণে অনেক রফতানিকারক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে নগদ সহায়তার জন্য আবেদন করতে পারেনি। তাই পরিস্থিতির প্রেক্ষাপটে বিশেষ বিবেচনায় সরকারি সিদ্ধান্তক্রমে এ সময় বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

এই সার্কুরারে বলা হয়েছে, করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে বিশেষ বিবেচনায় কেবলমাত্র ২০১৯-২০ অর্থবছরে রফতানি ভর্তুকি/নগদ সহায়তার জন্য এই নির্দেশনা কার্যকর হবে।

এতে আরো বলা হয়, অগ্রিম রফতানি মূল্য প্রত্যাবাসনসহ অন্যান্য ব্যবস্থায় রফতানির ক্ষেত্রে যেসব রফতানির বিপরীতে ২০১৯-২০ অর্থবছরে নির্ধারিত সময়ে আবেদনপত্র দাখিল করা সম্ভব হয়নি, সেসব ক্ষেত্রে এ সার্কুলার জারির তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র দাখিল করা যাবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com