July 28, 2026, 11:06 am

ইউসিবির দ্বিতীয় পার্পেচুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত

ইউসিবির দ্বিতীয় পার্পেচুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত

‘ইউসিবি দ্বিতীয় পার্পেচুয়াল’ বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটি আনসিকিউরড, কন্টিজেন্ট-কনভার্টেবল, নন-কিউমূলেটিভ ‘ইউসিবি দ্বিতীয় পার্পেচুয়াল বন্ড’ ইস্যু করে ৫০০ কোটি টাকা উত্তোলন করবে।

এই টাকা উত্তোলন করে ব্যাংকটি টায়ার ১ মূলধন সংক্রান্ত শর্ত পূরণ করবে।

শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর এই বন্ড ইস্যু করবে ইউসিবি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com