August 28, 2026, 10:16 am

লোকসান সত্ত্বেও লভ্যাংশ দিয়েছে বিডি ল্যাম্পস

লোকসান সত্ত্বেও লভ্যাংশ দিয়েছে বিডি ল্যাম্পস

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি ল্যাম্পসের ২০১৯-২০ অর্থবছরে বড় লোকসান হয়েছে। এ সত্ত্বেও কোম্পানিটির পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯.৮৮ টাকা। আর ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯.৯৮ টাকায়।

কোম্পানিটির শেয়ারপ্রতি ৯.৮৮ টাকা হিসেবে ২০১৯-২০ অর্থবছরে নিট ৯ কোটি ২৫ লাখ ৮২ হাজার টাকা লোকসান হয়েছে। এ সত্ত্বেও কোম্পানিটির পর্ষদ ১০ শতাংশ হারে ৯৩ লাখ ৭১ হাজার টাকার নগদ লভ্যাংশ বিতরন করবে।

ব্যবসায় এই লোকসানের কারন হিসেবে কোম্পানি কর্তৃপক্ষ কয়েকটি কারন উল্লেখ করেছে। এরমধ্যে রয়েছে, করোনা মহামারি, কাঙ্খিত আয় করতে ব্যর্থ হওয়া ও ঋণের জন্য সুদজনিত ব্যয়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com