July 28, 2026, 7:05 am

সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেনও

সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেনও

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ১ হাজার ২১৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৭ কোটি ৪২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৩১ কোটি ৭ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৪৩ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১ পয়েন্ট বেড়েছে ।

বুধবার ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, দর কমেছে ১৬২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৬টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ২৬ পয়েন্ট বেড়েছে। সিএসইতে আজ ২৯ কোটি ২৫ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com