July 27, 2026, 6:00 am

২টায় শুরু হয়ে বইমেলা শেষ রাত ৯টায়

২টায় শুরু হয়ে বইমেলা শেষ রাত ৯টায়

আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অমর একুশে গ্রন্থমেলা শুরুর সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। এ বছর প্রতিদিন মেলা শুরু হবে দুপুর ২টায়, আর শেষ হবে রাত ৯টায়।

বুধবার বাংলা একাডেমিতে বই মেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ছুটির দিন (শুক্রবার ও শনিবার) বেলা ১১টা থেকে মেলা শুরু করারও বিষয়েও সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা বলেন, এ বছর মেলা শুরুর সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

অন্যান্য বছর বিকেল তিনটা থেকে শুরু হয়ে মেলা রাত ৮ টা পর্যন্ত চলতো।

আগামী ১৫ ফেব্রুয়ারি বেলা তিনটায় ভার্চুয়ালি অমর একুশে বই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও দেওয়া হবে। এ বছর ১১টি ক্যাটাগরিতে মোট ১৫ জন গুণী সাহিত্যিক এ পুরস্কার পাচ্ছেন।

১৫ তারিখে মেলা শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। যদিও প্রকাশকদের প্রস্তাব ছিল ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত মেলার আয়োজনের।

এবারের মেলায় অংশগ্রণকারী সংশ্লিষ্ট একাডেমির সব কর্কমর্তা ও কর্মচারী, লেখক, প্রকাশক, বিক্রতো, স্টলের কর্মচারীসহ মেলার যুক্ত সব কর্মীকে করোনার টিকা নেওয়াসহ বয়স্কদের প্রয়োজন মতো বুস্টার ডোজ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে আয়োজক সংস্থা বাংলা একাডেমির পক্ষ থেকে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com