August 18, 2026, 3:39 pm
দেশের ৬৪টি জেলার মধ্যে বায়ুদূষণের শীর্ষে রয়েছে গাজীপুর। দূষিত শহরের তালিকায় ঢাকা রয়েছে দ্বিতীয় নম্বরে ও নারায়ণগঞ্জ তৃতীয় অবস্থানে রয়েছে। দূষণের দিক থেকে গাজীপুর বায়ুমান প্রতি ঘনমিটারে ২৬৩.৫১ মাইক্রোগ্রাম। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) দেশব্যাপী ৬৪ জেলার বায়ুমান সমীক্ষা-২০২১-এ এমন তথ্য উঠে আসে।
আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে সমীক্ষার ফল প্রকাশ করে ক্যাপস। সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল তুলে ধরেন ক্যাপসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী।