August 19, 2026, 5:33 pm
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন এ তথ্য জানিয়েছেন।
পিএসসি চেয়ারম্যান বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা আবার শুরু করা হবে। ভাইভা বোর্ডের অনেকে অসুস্থ হয়ে পড়ায় এ পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তারা সুস্থ হয়ে ওঠায় আবারও ভাইভা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।