April 25, 2026, 9:05 am
চোখের চিকিৎসার ফলোআপ শেষে আজ ১৬ অক্টোবর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
আজ শুক্রবার বিকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
বিদেশে থাকাকালীন অনলাইনের মাধ্যমে অর্থমন্ত্রী সার্বক্ষণিক দফতরের সঙ্গে যোগাযোগ রেখেছেন, দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করছেন এবং ভার্চুয়াল বিভিন্ন সভায় অংশগ্রহণ করেন।
দেশে ফিরে আগামী রবিবার থেকেই তিনি নিয়মিত দাপ্তরিক কাজকর্ম শুরু করবেন বলে আশা ব্যক্ত করেছেন।