August 28, 2026, 9:05 am

বিএসআরএমের লভ্যাংশ ঘোষণা

বিএসআরএমের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম লিমিটেড গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে  ১৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে বিএসআরএম লিমিটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৯০ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৭ টাকা ৮৮ পয়সা।

৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯৯ টাকা ৮৯ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৪ টাকা ৫ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com