October 15, 2026, 2:16 pm
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশ বহনকারী প্রাইভেটকার খাদে পড়ে দুই উপ-পরিদর্শকের ( এসআই) নিহত হয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জের ভাটপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে শরীফুল ইসলাম এবং ফরিদপুরের ভাংগার মুনসুরাবাদ এলাকার কাজী নুরুল ইসলামের ছেলে কাজী সালেহ আহমেদ। দুজনই সোনারগাঁও থানায় এসআই পদে কর্মরত ছিলেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।