July 28, 2026, 5:54 am

বড় পতন হয়েছে শেয়ারবাজারে

বড় পতন হয়েছে শেয়ারবাজারে

পরপর দুই কার্যদিবস বড় উত্থান হলেও সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ জানুয়ারি) বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেও কমেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬২ শতাংশ কোম্পানির সিকিউরিটিজের দর কমেছে।

জানা গেছে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.০৮ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ কমে ছয় হাজার ৯৯৬.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.০৯ পয়েন্ট বা ০.০৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৯.৮৭ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৯৪.৭৭ পয়েন্টে এবং দুই হাজার ৬০৬.৭৮ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ৬৬৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩১২ কোটি ৮৮ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৯৭৬ কোটি ৮৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টির বা ২৩.২৮ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২৪৩টির বা ৬২.২৯ শতাংশের এবং ৪৭টি বা ১২.৪৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৬৯.৯৯ পয়েন্ট বা ০.৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৯৭.৩৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮১টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর। আজ সিএসইতে ৭২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com