October 15, 2026, 10:38 am

কারাগারের বসেই ফোন চালাতেন ফাঁসির আসামি

কারাগারের বসেই ফোন চালাতেন ফাঁসির আসামি

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর কনডেম সেলে বসেই মোবাইল চালাতেন নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডার মামলার ফাঁসির আসামির নূর হোসেন। গত বুধবার (৫ জানুয়ারি) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর কনডেম সেল থেকে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে কারাকর্তৃপক্ষ।

শনিবার (৮ জানুয়ারি) সকালে বিষয়টি জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলসুপার আব্দুল জলিল। ঘটনা জানতে ইতোমধ্যে তিন সদস্যের কমিটি গঠন করেছে কারাকর্তৃপক্ষ।

তিনি জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর কনডেম সেলে নূর হোসেনসহ তিনজন বন্দি রয়েছেন। নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডার মামলার ফাঁসির আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন। নূর হোসেন কনডেম সেলে বসে গোপনে মোবাইলফোন ব্যবহার করছেন বলে আমারা জানতে পারি।

পরে তার কনডেম সেলে ৫ জানুয়ারি অভিযান চালানো হয়। এ সময় কনডেম সেল থেকে একটি মিনি বাটন মোবাইল উদ্ধার করা হয়। সেভেন মার্ডার মামলায় নূর হোসেন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানান তিনি।

জেলসুপার আরও জানান, কারাগারে মোবাইল ব্যবহারের অপরাধে তার বিরুদ্ধে কারাবিধি আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি ভালোভাবে তদন্ত করা হচ্ছে। কীভাবে কারাগারের ভেতর মোবাইল আনা হয়েছে। মোবাইলের ঘটনা জানতে ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারাকর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com