October 15, 2026, 7:33 am

খালেদাকে বিদেশ পাঠানোর আইনি কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদাকে বিদেশ পাঠানোর আইনি কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আইনি কোনো সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার আবেদনে আইনমন্ত্রী মতামত দিয়েছেন। আমরা এটা স্টাডি করে দেখছি, অধিকতর পরামর্শ প্রয়োজন হলে আমরা সেটাও নেবো। এটা নিয়ে আরও কথা বলতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনমন্ত্রী যেভাবে লিখেছেন তাতে আইনগতভাবে বিদেশে নেয়ার কোনো সুযোগ নেই।’

খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে পরিবার থেকে সরকারের কাছে আবেদন করেন তার ভাই শামীম ইস্কান্দার। সে আবেদনে আইনমন্ত্রী আনিসুল হক মতামত দিয়ে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com