August 18, 2026, 11:14 pm

বকেয়া ঋণের তথ্য সফটওয়্যারে আপলোডের নির্দেশ

বকেয়া ঋণের তথ্য সফটওয়্যারে আপলোডের নির্দেশ

দেশে কার্যরত ব্যাংকগুলোর খাতভিত্তিক বকেয়া ঋণের তথ্য বাংলাদেশ ব্যাংকে ই-মেইলের মাধ্যমে পাঠানোর পরিবর্তে সফটওয়্যারে আপলোড করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সার্কুলারে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকে সংশোধিত ফর্মুলা অনুযায়ী ব্যাংকগুলোর খাতভিত্তিক ঋণ ও অগ্রিম সংক্রান্ত ত্রৈমাসিক বিবরণী (ডিবি-৮) ই-মেইলে পাঠানোর বদলে র‌্যাশনালাইজড ইনপুট টেমপ্লেটের (আরইটি) মাধ্যমে সেক্টর কনসেনট্রেশন সিস্টেম সফটওয়্যারে আপলোড করতে হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, খাতভিত্তিক বকেয়া ঋণ সংক্রান্ত ত্রৈমাসিক বিবরণীতে বকেয়া ঋণের স্থিতি, ঋণ আদায় ও বিতরণের পরিমাণ নিরূপণের ফর্মুলা সংশোধনের পাশাপাশি নতুন দুটি খাত (ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, লেদার অ্যান্ড লেদার বেইজড ইন্ডাস্ট্রি) অন্তর্ভুক্ত করা হলো।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com