October 15, 2026, 6:36 am

করোনায় আরও ৪ জনের মৃত্যু

করোনায় আরও ৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬০ জনে।

এই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৬৮ জন। দেশে বর্তমানে মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জন।

আজ (রোববার) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবারের তথ্য অনুযায়ী তার আগের ২৪ ঘণ্টায় ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল একজনের।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ৪২৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৭২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫৭ শতাংশ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com