April 29, 2026, 9:38 pm

ব্লক মার্কেটের লেনদেন ২৩ কোটি টাকার

ব্লক মার্কেটের লেনদেন ২৩ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৭টি কোম্পানির ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৭৮ লাখ ১২ হাজার ৫৪টি শেয়ার ৫৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৩ কোটি ৪৬ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ কোটি ৪৭ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৩ লাখ টাকার এসকে ট্রিমসের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার।

এছাড়া সুহৃদের ১০ লাখ ৭৫ হাজার টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২৭ লাখ ৩৪ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১০ লাখ ৯৩ হাজার টাকার, প্যাসিফিক ডেনিমসের ২৩ লাখ ৭৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৯ লাখ ৮১ হাজার টাকার, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ২৪ লাখ ২৩ হাজার টাকার, আইএফআইসির ৩৩ লাখ টাকার, ইন্দো-বাংলার ফার্মার ৫ লাখ টাকার, জিএসপি ফাইন্যান্সের ৬ লাখ ১২ হাজার টাকার, গ্রামীণ ওয়ান: স্কিম টুর ১০ লাখ ৯৫ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১৬ লাখ ৪৫ হাজার টাকার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫ লাখ ২৫ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার টাকার এবং বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com