October 15, 2026, 5:41 am

মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক ক্লাস : শিক্ষামন্ত্রী

মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক ক্লাস : শিক্ষামন্ত্রী

জানুয়ারি মাস থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও আগের মতো আংশিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করানো হবে। এই নিয়ম আগামী মার্চ মাস পর্যন্ত চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মাতুয়াইলের মৌসুমী প্রিন্টিং প্রেস পরিদর্শনের পর তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী মার্চ মাস পর্যন্ত করোনার নতুন ধরন ওমিক্রন পরিস্থিতি মনিটরিং করা হবে। সেটি নিয়ন্ত্রণে থাকলে মার্চের পর স্বাভাবিক পাঠদান শুরু করা হবে। সে পর্যন্ত বর্তমান নিয়মে ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে।

তিনি বলেন, আগামী বছর থেকে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণিতে নতুন কারিকুলাম পড়ানো পাইলটিং শুরু করা হবে। দেশের ১০০টি স্কুলে এই কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত থাকলেও তা কমিয়ে ৬০টি নির্বাচন করা হয়েছে। বাছাই করা এসব প্রতিষ্ঠানে নতুন কারিকুলাম পড়ানো হবে।

দীপু মনি বলেন, সব শিক্ষার্থী ভর্তি না হওয়া পর্যন্ত নতুন কারিকুলাম পড়ানো সম্ভব নয়। এ কারণে আগামী ফেব্রুয়ারি থেকে তাদের শিক্ষাবর্ষ শুরু করা হবে। নতুন কারিকুলামে বাংলাদেশের আর্থ, সামাজিক ও ভৌগলিক সব বিষয় যুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com