November 26, 2026, 10:31 pm

রাঙ্গুনিয়ায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

রাঙ্গুনিয়ায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৮৪তম শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সকালে রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাট বাজারে আমীরুজ্জামান সওদাগর মার্কেটে শাখার উদ্বোধন করা হয়।

ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রসেসর ড. মো. সেলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে শাখা উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে ও ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জুনাইদ শাওকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক চট্টগ্রাম উত্তর জেলার এসইভিপি ও জোন প্রধান মো. নাইয়ার আজম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কর্পোরেট ইনভেস্টমেন্ট উইং-১ এর ইভিপি ও প্রধান মিফিমতাহ উদ্দীন, বিজনেস প্রমোশন এন্ড মার্কেটিং ডিভিশন এরবইভিপি ও প্রধান মো. মিজানুর রহমান ভূইঁয়া, ইন্টারন্যাশনাল ট্রেড উইং এসইভিপি ও প্রধান মুহাম্মদ শাব্বির, বোর্ড এন্ড কোম্পানি এফেয়ার্স উইং -এর ডিপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান জে কিউ এম হাবিবুল্লাহ ও রাঙ্গুনিয়া ব্রাঞ্চের শাখা প্রধান মো. আবুল কালাম,  ইসলাপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী,  মো. সেকান্দর হোসেন চৌধুরী, দিলুয়ারা বেগম, ডা. অলক চন্দ্র দাশ।

পরে মুনাজাত পরিচালনা করেন রাণীরহাট আল-আমিন হামিদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নান।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com