August 28, 2026, 6:06 am

পুঁজিবাজারে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতে টেকনোলজির বিকল্প নেই- শেখ সামসুদ্দিন

পুঁজিবাজারে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতে টেকনোলজির বিকল্প নেই- শেখ সামসুদ্দিন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেছেন, ৩টি কারনে টেকনোলজি গুরুত্বপূর্ণ। প্রথমত টেকনোলজি কাজের গতি বাড়িয়ে দেয় ও দ্বিতীয়ত ব্যয় কমায়। এ কারনে আমাদেরকে টেকনোলজির দিকে এগিয়ে যেতে হবে। আরেকটি বিষয় হচ্ছে স্টেকহোল্ডারদেরকে সহজেই এক জায়গায় নিয়ে আসে। এসব কারনে টেকনোলজির ব্যবহারটা খুব দরকার। ভবিষ্যতের দিকে তাকালেও সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের ক্ষেত্রে টেকনোলজির ব্যবহার বাড়াতে হবে। এর কোন বিকল্প নেই।

মঙ্গলবার (০৬ অক্টোবর) ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

শেখ সামসুদ্দিন বলেন, করোনা টেকনোলজির গুরুত্ব বুঝিয়ে দিয়েছে। আগেরকার তুলনায় ব্যাপকভাবে এর প্রয়োজনীয়তা ফুটিয়ে তুলেছে। এই করোনায় অনেক খাতের ক্ষতি হয়েছে। কিন্তু টেকনোলজি ক্রমানয়ে এগিয়ে যাচ্ছে। কারন যেকোন পরিস্থিতিতেই টেকনোলজি ব্যবহার করে সে পরিস্থিতি সামাল দেওয়া যায়। আমাদের এখানেও করোনার মধ্যে টেকনোলজির অভাবে বিভিন্ন সমস্যা হয়েছে। আমরা আমাদের মতো করে নির্দেশনা দিয়ে তা সমাধানের চেষ্টা করেছি।

তিনি বলেন, করোনা হওয়ার পরে বিএসইসি টেকনোলজি নির্ভর অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। যেগুলো প্রমাণ করে ডিজিটালাইজড স্টক এক্সচেঞ্জ খুব উপকারী। যেমন এজিএম, ইজিএম, বোর্ড মিটিং, রিপোর্টস জমা ইত্যাদি অনলাইনে করার ব্যবস্থা করেছি। এতে করে ব্যয় ও সময় লাঘব হয়েছে।

এই কমিশনার বলেন, বিএসইসির প্রাথমিক একটি লক্ষ্যমাত্রা হচ্ছে শেয়ারবাজারকে কত বেশি মানুষের কাছে সহজ করা যায়। এজন্য স্টক এক্সচেঞ্জের প্রত্যেকটি কার্যাবলিকে ডিজিটালাইজড করা হবে। এ নিয়ে কমিশন কাজ করছে। এছাড়া আপনাদের কাছে যদি কোন পরামর্শ থাকে, তাহলে তা কমিশন গ্রহন করবে। অতএব ডিজিটালাইজেশনের যে গুরুত্ব আছে, এই কমিশন সেটা খুব সহজভাবেই বুঝে। এবং সহজেই সে বিষয়ে প্রমোট করতে চায়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com