April 30, 2026, 4:18 pm

ডিসেম্বরের মধ্যেই মূল্যায়নের ভিত্তিতে এইচএসসির ফল

ডিসেম্বরের মধ্যেই মূল্যায়নের ভিত্তিতে এইচএসসির ফল

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা পরিস্থিতির কারণে এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষার পরিবর্তে শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসিতে মূল্যায়ন করা হবে। ডিসেম্বরের মধ্যে মূল্যায়নের ফল প্রকাশ করা হবে।

আজ বুধবার (০৭ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি যাতে শুরু হতে পারে এ জন্যই ডিসেম্বরে ফলাফল দেওয়া হবে। জেএসসির কত পারসেন্ট, এসএসসির কত পারসেন্ট সেটা বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত নিয়ে তার ভিত্তিতে মূল্যায়ন করবে। পরিস্থিতির ওপর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি নির্ভর করবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তায় সার্বিক বিবেচনায় ২০২০ সালের এইচএসসি পরীক্ষা ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন হবে। যেভাবে গ্রহণযোগ্যতা পাবে, তা বিবেচনা করছি। এ পরীক্ষার জন্য ৩০ থেকে ৩২ দিন সময় দরকার হয়। এক বেঞ্চে একজন করে বসানো সম্ভব নয়। এতে কেন্দ্র দ্বিগুণ করতে হবে। তবে এখন আমাদের এত জনবল নেই।

উল্লেখ্য, করোনার কারণে গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ১ এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। করোনার কারণে তা স্থগিত করা হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com