August 19, 2026, 2:44 am

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের

বুকে ব্যথা ও ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, ‘ঠান্ডাজনিত সমস্যার কারণে কাদের ভাইকে আজ সকালে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’ আওয়ামী লীগের সাধারন সম্পাদকের শারীরিক অসুস্থতা গুরুতর কিছু নয় বলেও জানিয়েছেন বিপ্লব বড়ুয়া।

সেতু বিভাগের গণসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ একটি গণমাধ্যমকে জানান, করোনার বুস্টার ডোজ নেওয়ার পর ওবায়দুল কাদেরের শরীরে সামান্য জ্বর আসে। এ অবস্থায় তাকে রুটিন চেকআপের জন্য বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়, সেখানে তার রুটিন চেকআপ চলছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com