July 28, 2026, 11:07 am
শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেকের পরিচালনা পর্ষদ সহযোগী কোম্পানি ৮৮ ইনোভেশনস ইঞ্জিনিয়ারিংয়ে ১১ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সাইফ পাওয়ারটেকের সহযোগী কোম্পানি ৮৮ ইনোভেশনস ইঞ্জিনিয়ারিং সব ধরনের তথ্য প্রযুক্তি, টেলিযোগাযোগ প্রকল্প, তথ্যপ্রযুক্তি সক্ষম পরিষেবা, সুবিধা এবং সেবা বা কাজ ইত্যাদি ব্যবসা পরিচালনা করে।
সাইফ পাওয়ারটেক প্রাথমিকভাবে সহযোগী এই কোম্পানিতে মোট ইক্যুইটির ৫৫ শতাংশ বা ১১ কোটি টাকা বিনিয়োগ করবে। কোম্পানিটির মোট আনুমানিক প্রকল্প ব্যয় হবেচ ৭৫ কোটি টাকা, বার্ষিক রাজস্ব হবে ১০০ কোটি টাকা এবং নিট মুনাফা হবে ২৪ কোটি টাকা।
সাইফ পাওয়ারটেক তেল এবং গ্যাস নামে আরও একটি প্রকল্প প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এই প্রকল্পে মোট ব্যয় হবে ৪৭৩ কোটি টাকা, বার্ষিক রাজস্ব হবে ৫১৬ কোটি টাকা এবং নিট মুনাফা হবে ৮৬ কোটি টাকা।