May 2, 2026, 2:41 am

দুই দিনের পতন কাটিয়ে উত্থানে ফিরেছে সূচক

দুই দিনের পতন কাটিয়ে উত্থানে ফিরেছে সূচক

আগের দুই দিনের পতন কাটিয়ে বুধবার উত্থানে ফিরেছে সূচক। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৬৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৪৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে এক হাজার ১১৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮০  পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৫টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সিএসইতে টাকার অংকে ৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com