October 15, 2026, 2:42 am

করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে

করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ২৮ জনে।

এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩২৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫ জনে।

রোববার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার (১১ ডিসেম্বর) তার আগের ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়, শনাক্ত হয় ১৭৭ জন রোগী।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com