November 26, 2026, 10:41 pm

চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারে এসবিএসি ব্যাংক

চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারে এসবিএসি ব্যাংক

চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারে উপশাখা খুলেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক।

রোববার উপশাখাটির উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ নিয়ে ব্যাংকের শাখা ও উপশাখার সংখ্যা ১০২ টিতে উন্নীত হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি এবং এসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ওয়ার্ড কমিশনার আব্দুস সালাম মাসুম।

সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন।

অন্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম চৌধুরী, পিআর অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন্স ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম, তত্ত্বাবধায়ক শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইকরাম পাশা, সংশ্লিষ্ট উপশাখার প্রধান ইনামুল হকসহ চট্টগ্রামের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com