November 26, 2026, 10:41 pm

ইসলামী ব্যাংকের ‘আর্থিক উৎকর্ষ সাধনে নিরীক্ষকের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের ‘আর্থিক উৎকর্ষ সাধনে নিরীক্ষকের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ’আর্থিক উৎকর্ষ সাধনে নিরীক্ষকের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ ডিসেম্বর) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো: ইয়াহিয়া। আইবিটিআরএ-এর প্রিন্সিপাল এস. এম. রবিউল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: রুহুল আমীন ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাজনুজ্জামান।

কর্মশালায় ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com