August 19, 2026, 4:26 am

দুর্নীতির কালো হাত ভেঙে দিতে হবে : হাইকোর্ট

দুর্নীতির কালো হাত ভেঙে দিতে হবে : হাইকোর্ট

কোনো দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। দুর্নীতির কালো হাত ভেঙে ফেলতে হবে। দুর্নীতির বিষয়ে আমরা খুবই কঠোর। দুর্নীতিবাজদের কোনো ছাড় নেই।

আজ (সোমবার) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

একইসঙ্গে আদালত ঢাকা ব্যাংকের বংশাল ভল্ট থেকে ৪ কোটি টাকা লুটের ঘটনায় দায়ের করা মামলায় রিফাতুল হকের জামিন আবেদন খারিজ করে দেন।

ব্যাংকের ভল্টের টাকা কিভাবে উধাও হয় সে প্রশ্নও রাখেন হাইকোর্ট।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সোহেল। দুদকের পক্ষে ছিলেন এম এ আজিজ খান, ঢাকা ব্যাংকের পক্ষে অ্যাডভোকেট সাদিয়া আফরিন ও রাষ্ট্রপক্ষে এ কে এম আমিন উদ্দিন শুনানি করেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com