October 15, 2026, 4:01 pm

আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন

আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন

চলমান আলিম পরীক্ষার তিনটি বিষয়ের তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড। পূর্ব নির্ধারিত ৬ ডিসেম্বরের হাদিস ও উসুলুল হাদিস বিষয়ের পরীক্ষা ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়াও ৯ ডিসেম্বরের আল-ফিকহ প্রথমপত্র এবং পদার্থ বিজ্ঞান প্রথমপত্র (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। আজ রোববার (৫ ডিসেম্বর) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই তিন বিষয়ের পরীক্ষা ওই দিনগুলোতে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাকি পরীক্ষাগুলো আগের দেওয়া রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে পরিবর্তিত তারিখ ও দিন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com