August 24, 2026, 10:43 am

এক্সপোজার লিমিট নিয়ে ‘ফলপ্রসু আলোচনা’, বাস্তবায়ন ধাপে ধাপে

এক্সপোজার লিমিট নিয়ে ‘ফলপ্রসু আলোচনা’, বাস্তবায়ন ধাপে ধাপে

পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা গণনার সূত্র, বন্ডে বিনিয়োগ পুঁজিবাজারের বিনিয়োগসীমার বাইরে রাখাসহ সব বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ফলপ্রসু আলোচনার কথা জানিয়েছে বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, পুঁজিবাজার উন্নয়নে তারাও বিএসইসিকে নিয়ে এক সঙ্গে কাজ করবে।

পুঁজিবাজারে টানা দরপতনের মধ্যে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে বহুল প্রতীক্ষিত এই বৈঠক শেষে সরাসরি কোনো ঘোষণা অবশ্য আসেনি। জানানো হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক ও বিএসইসির মধ্যে সংযোগ আরও বাড়ানো হবে। দুই পক্ষ পুঁজিবাজারকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে টেলিফোন, ইমেইল ও সরাসরি আলোচনা করবে।

 

বেলা তিনটার দিকে এই বৈঠক শুরু হয়। এতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে যোগ দেন কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ। সঙ্গে ছিলেন নির্বাহী পরিচালক সাইফুর রহমান।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান, অফ সাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম।

প্রায় দুই ঘণ্টা আলোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শামসুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা, বন্ডে বিনিয়োগ ক্রয়মূল্যে বিবেচনা করা, স্ট্যাবিলাইজেশন ফান্ড গতিশীল করাসহ পুজিবাজার উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিনিয়োগকারীরা এ দুই নিয়ন্ত্রক প্রতিষ্ঠানে সমন্বতি প্রচেষ্টার সুফল পাবে ভবিষ্যতে।’

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘বিএসইসি ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। পুজিবাজারের উন্নয়নে দুই প্রতিষ্ঠান একযোগে কাজ করবে। আজকের আলোচনার প্রেক্ষিতে সামনে আরও আলোচনা হবে।’

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com