August 28, 2026, 5:08 am

ক্ষদ্র বিনিয়োগকারীদের সুরক্ষায় কাজ করছে কমিশন: বিএসইসি চেয়ারম্যান

ক্ষদ্র বিনিয়োগকারীদের সুরক্ষায় কাজ করছে কমিশন: বিএসইসি চেয়ারম্যান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষায় কমশিন কাজ করছে। আমরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাজ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পেলেও ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে পাচ্ছি।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত ” ইনভেস্টর প্রটেকশন: ইমপ্যাক্ট অব কোভিড-১৯ অন বিজনেস অ্যান্ড রিলেটেড ডিসক্লোজার” শীর্ষক এক ওয়েবিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ওয়েবিনারটি আয়োজন করে।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমরা সুকুক বন্ড নিয়ে কাজ করছি। খুব দ্রুত এ কাজ এগিয়ে যাচ্ছে। যেহেতু এটা আমাদের বাজারে নতুন, তাই আইন কানুন সম্পর্কে সবাই অবহিত নয় এজন্য সময় লাগছে। সুকুক বন্ড নিয়ে মিডলইস্টে শিগগিরই সেমিনার করা হবে। প্রবাসীদের আকৃষ্ট করতে আমরা এটা করবো।

এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক আবু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, ওয়ার্ল্ড ব্যাংকের কনসাল্টেন্ট হোসেন সামাদ, সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমানসহ কমিশনারবৃন্দ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com