August 28, 2026, 11:31 pm

জেনে নিন শীতকালে ফাটা পায়ের যত্ন

জেনে নিন শীতকালে ফাটা পায়ের যত্ন

শীতে অনেকেরই পা ফাটে। আর পায়ের ফাটা দূর করার জন্য আমরা কত প্রসাধনীই না ব্যবহার করি। পা ফাটা অনেক সময় মারাত্মক আকার ধারণ করে। পা ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হয়। ব্যথা হয়, তখন হাঁটতেও সমস্যা হয়। আর দীর্ঘদিন পা ফাটার সমস্যা থেকে ইনফেকশন হতে পারে।

নিয়মিত পেয়াজ রস ব্যবহারে কমতে পারে পা ফাটা।

জেনে নিই পা ফাটায় পেঁয়াজের ব্যবহার-

পেঁয়াজের রস পা ফাটার জন্য খুবই উপকারী। পেঁয়াজের রস পায়ের শুষ্কতা দূর করে। পেঁয়াজের মধ্যে রয়েছে ফসফরাস, দস্তা, ম্যাগনেসিয়াম এবং আয়রন। এ ছাড়া শরীরের অতিরিক্ত টক্সিন (ক্ষতিকর পদার্থ) বের করে দেয় পেঁয়াজ। সেই সঙ্গে ঠিক রাখে রক্ত প্রবাহ।

পেঁয়াজে আরও রয়েছে ভিটামিন এ, সি ও ই। ভিটামিন সি ত্বককে সুস্থ রাখে এবং ভিটামিন ই ত্বকের আর্দ্রতা বজায় রাখে। আর এসব ভিটামিনই ত্বককে যাবতীয় ক্ষতির হাত থেকে বাঁচায়।

ব্লেন্ডারে পেঁয়াজ ব্লেন্ড করে রস বানিয়ে তার মধ্যে এক চামচ মধু ও অলিভ অয়েল মিশিয়ে গোড়ালির ফাটা স্থানে ব্যবহার করুন। ২০ থেকে ২৫ মিনিট ম্যাসাজ করে ঠাণ্ডা পানিতে পা ধুয়ে নিন। এক সপ্তাহ নিয়মিত ব্যবহার করলে ভালো ফল পাবেন পা ফাটা দূর হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com