October 14, 2026, 9:02 pm
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে আন্তঃনগর নীলসাগর, বরেন্দ্র এক্সপ্রেস, সিল্কসিটি, বনলতা এক্সেপ্রেস, চিত্রাসহ বেশ কয়েকটি ট্রেনের ৮৩৬ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ ১ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর থেকে শুক্রবার সকাল পর্যন্ত খুলনা, ঈশ্বরদী, রাজবাড়ী, শান্তাহার ও বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে ব্লক চেকিং চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।
পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুলনা, ঈশ্বরদী, রাজবাড়ী, শান্তাহার ও বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে ব্লক চেকিং করে বিভিন্ন ট্রেনে ভ্রমণকারীদের টিকিট চেক করা হয়। এ সময় টিকিট দেখাতে না পারায় যাত্রীদের জরিমানা করা হয়।
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৮৩৬ যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ১ লাখ ১২ হাজার ৫৬০ টাকা ও ৫৬ হাজার ৮৪০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ভবঘুরেদের জন্য মুচলেকা নেওয়া হয়। বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে পশ্চিম রেলওয়ের টিআই আলমগীর হোসেন, জেটিআই শফিকুল ইসলাম, আব্দুল আলিম মিঠুসহ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য ও রেলওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ।