August 20, 2026, 6:09 am

মতের মিল না হওয়ায় এজলাস ছাড়লেন বিচারপতি

মতের মিল না হওয়ায় এজলাস ছাড়লেন বিচারপতি

দুদকের একজন কর্মকর্তাকে হাইকোর্টে সার্বক্ষণিক রাখা যায় কি-না তা নিয়ে দুই বিচারপতির মতের অমিল হওয়ায় হাইকোর্টের একটি বেঞ্চের বিচারকাজ বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ পরিস্থিতি তৈরি হয়।

বেঞ্চে শুনানি শুরু হলে আদালতে দুদকের আইনজীবী বলেন, দুদকে জনবল সংকট রয়েছে। এ কারণে কোর্টে সার্বক্ষণিক একজন অফিসার বসিয়ে রাখা সম্ভব নয়।

এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, ‌‘দুদকের মামলা যারা ঠিকমতো তদন্ত করতে পারছেন না তাদেরকে কোর্টে এনে বসিয়ে রাখুন।’

তখন বেঞ্চের কনিষ্ঠ এস এম বিচারপতি মুজিবুর রহমান বলেন, ‘দুদকের কী আর কাজ নেই, একজন অফিসার এখানে এসে বসে থাকবেন।’

এ সময় জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এত কথা বললে তো সমস্যা।’

কনিষ্ঠ বিচারপতি জবাবে বলেন, ‘তাহলে বেঞ্চে দুই বিচারপতি রাখার দরকার কী?’ এরপর কনিষ্ঠ বিচারপতির প্রতি অসন্তোষ প্রকাশ করে এজলাস ছেড়ে চলে যান জ্যেষ্ঠ বিচারপতি। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই বিচারপতি একসঙ্গে বেঞ্চে বসেননি।

উল্লখ্য, এর আগে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার দুদককে বলেছিলেন যে এই আদালতে দুদকের অনেক মামলার শুনানি হয়। এই বেঞ্চে একজন সার্বক্ষণিক দুদক কর্মকর্তা রাখা যায় কি-না, সে বিষয়টি দেখতে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com